মুর্শিদাবাদ থেকে গ্রেফতার ২ জেএমবি জঙ্গি, উদ্ধার বিস্ফোরক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Feb 2019 11:24 AM (IST)

ফের জালে দুই জেএমবি জঙ্গি। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করল এসটিএফ। একজনের নাম মুশিফুর রহমান, অন্যজন রাহুল আমিন। ধৃত দুজন মুর্শিদাবাদের বাসিন্দা। মুর্শিদাবাদ পুলিশের সাহায্য নিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ। ধৃতদের কাছ থেকে উদ্ধার বিস্ফোরক। অ্যালুমিনিয়ামের গুড়ো, সালফিউরিক অ্যাসিড উদ্ধার। অ্যাসিড বোমা তৈরি করার পরিকল্পনা ছিল ধৃতদের। ধৃত কওসরকে ছাড়ানোর পরিকল্পনা ছিল ধৃতদের।