গভীর রাতে তৃণমূল কার্যালয় লক্ষ্য করে বোমাবাজি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Oct 2018 06:31 PM (IST)

গভীর রাতে তৃণমূল কার্যালয় লক্ষ্য করে বোমাবাজি। মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি চৌরাস্তা মোড়ের কাছে ঘটনাটি ঘটে। অভিযোগ, গতকাল রাত পৌনে ২টো নাগাদ তৃণমূল কার্যালয় লক্ষ্য করে বোমা ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বড়ঞা থানার পুলিশ।