লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের ডোমকলে পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মাধ্যক্ষকে কুপিয়ে খুন

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  19 Mar 2019 04:48 PM (IST)
ABP News
লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের ডোমকলে পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মাধ্যক্ষকে কুপিয়ে খুন। কর্মাধ্যক্ষের সঙ্গী গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানও গুরুতর আহত। দলের গোষ্ঠীকোন্দলের জেরে খুন, দাবি মৃতের পরিবারের। গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করে কংগ্রেসের বিরুদ্ধে খুনের রাজনীতির অভিযোগ ডোমকল পুরসভার চেয়ারম্যান তথা যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সৌমিক হোসেনের। এনিয়ে কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
লোকসভা ভোট ঘোষণার পর এটি দ্বিতীয় রাজনৈতিক খুনের ঘটনা। এর আগে ৪ মার্চ, মুর্শিদাবাদেরই কান্দিতে খুন হন তৃণমূল কর্মী গৌরাঙ্গ মণ্ডল।

গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ পাশের গ্রাম শাহদিয়া থেকে বাইকে চড়ে কুচিয়ামারার বাড়িতে ফিরছিলেন গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সাব্বির আহমেদ। সঙ্গে ছিলেন ডোমকল পঞ্চায়েত সমিতির মত্স্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ আলতাফ শেখ। অভিযোগ, একটি গাড়ি বাইকে ধাক্কা মারায়, তাঁরা দাঁড়িয়ে পড়েন। এরপরই গাড়ি থেকে নেমে ৪-৫ জন দুষ্কৃতী উপ প্রধান ও কর্মাধ্যক্ষকে কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কর্মাধ্যক্ষ আলতাফ শেখের। ছুটে পালান উপ প্রধান সাব্বির আহমেদ। গুরুতর আহত অবস্থায় তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। পরিবার সূত্রে খবর, আলতাফ প্রথমে সিপিএমের প্রধান ছিলেন। পরে যোগ দেন কংগ্রেসে। ডোমকল পুরসভা ভোটের আগে তিনি তৃণমূলে যোগ দেন। পঞ্চায়েত ভোটের পর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হন।
  • হোম
  • Video
  • লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের ডোমকলে পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মাধ্যক্ষকে কুপিয়ে খুন

TRENDING VIDEOS

"এটা বিজেপির ঘরোয়া কোন্দল। বিজেপি ৫মাসে তোলাবাজিতে বিশ্ব রেকর্ড করেছে", Asit Majumder2 Hour ago

"পুলিশকে গুলি করলে পুলিশ তো পুষ্পবৃষ্টি করবে না", বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda2 Hour ago

'বিজেপি ক্ষমতায় আসার পর থেকে তোলাবাজি চূড়ান্ত পর্যায়ে গিয়েছে', বললেন কল্যাণ | ABP2 Hour ago

শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার2 Hour ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন