মুর্শিদাবাদে উদ্ধার বেআইনি অস্ত্র, গ্রেফতার দুই বিক্রেতা

ফের মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধার। সুতির ওমরাপুর থেকে গ্রেফতার দুই অস্ত্র বিক্রেতা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল অভিযান চালায় সুতি থানার পুলিশ। ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা রফিকুল শেখ সেখানে আগ্নেয়াস্ত্র বিক্রির কারবার চালায় বলে জানা যায়। অস্ত্র কেনার টোপ দিয়ে ডেকে আনা হয় রফিকুলকে। তাকে গ্রেফতারের পর জেরা করে খোঁজ মেলে রবু শেখ নামে আরেক অস্ত্র বিক্রেতার। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৪টি মাস্কেট, ১১টি পাইপগান, ৫টি সেভেন এম এম পিস্তল ও ৪২ রাউন্ড গুলি। গতকাল সাগরদিঘি থেকে এক অস্ত্র বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় ১০টি নাইন এম এম পিস্তল ও ২০ রাউন্ড কার্তুজ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola