জিয়াগঞ্জ হত্যাকাণ্ড: উৎপলকে জেরা করে উঠে এল চাঞ্চল্যকর তথ্য!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Oct 2019 11:45 AM (IST)

পুলিশ সূত্রের খবর, টানা জেরাতেও নিরুত্তাপ জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে ধৃত উৎপল। গ্রেফতারের পর থেকেই নির্লিপ্ত রয়েছে অভিযুক্ত। খুনের জন্য ৫ অক্টোবর অস্ত্র কেনে উৎপল বেহরা। পুলিশের জেরায় স্বীকার। ৮ তারিখ পর্যন্ত উৎপলের ব্যাগে ছিল খুনের অস্ত্র, ঠাকুর দেখতেও সঙ্গে অস্ত্র নিয়ে যায় উৎপল। দেখামাত্রই বন্ধুপ্রকাশকে খুন করবে বলে মনস্থির করে, জেরায় জানিয়েছে ধৃত উৎপল বেহরা।