জিয়াগঞ্জ হত্যাকাণ্ড রহস্য: বন্ধুপ্রকাশ পালের এক বন্ধু-সহ দু’জন আটক, মৃতের বাবার সঙ্গেও কথা তদন্তকারীদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Oct 2019 07:57 AM (IST)

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক খুনের ঘটনায় নতুন মোড়। নিহত শিক্ষক বন্ধুপ্রকাশ পালের এক বন্ধু-সহ দু’জনকে আটক করল পুলিশ। করা হচ্ছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। এদিকে, আজ ঘটনাস্থলে যান সিআইডির আধিকারিকরা। তদন্তকারীরা কথা বলেন মৃতের বাবার সঙ্গেও।