মুর্শিদাবাদের রণগ্রাম সেতু সংস্কারের বরাদ্দ টাকার অধিকাংশই ‘আত্মসাৎ’, অভিযোগ অধীর চৌধুরীর, অস্বীকার তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Sep 2018 10:48 PM (IST)

সেতু সংস্কারের বরাদ্দ টাকার অধিকাংশই আত্মসাৎ করার চেষ্টা চলছে। মুর্শিদাবাদের রণগ্রাম সেতুর মেরামতি নিয়ে অভিযোগ অধীর চৌধুরীর। মেরামতি নিয়েও ক্ষোভপ্রকাশ কংগ্রেস সাংসদের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।