মুর্শিদাবাদে খুন ব্যবসায়ী, দুষ্কৃতী হামলায় জখম আরও একজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Sep 2018 11:51 PM (IST)

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় খুন ব্যবসায়ী। দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে জখম আরও একজন। নিহত মইনুল শেখ তৃণমূল কর্মী বলে দাবি পরিবারের। অপরাধমূলক কাজে জড়িত ছিলেন মইনূলও, দাবি পুলিশ সূত্রের।