মুর্শিদাবাদে নদীবাঁধ ভেঙে বিপত্তি, জলবন্দি হাজারখানেক মানুষ

মুর্শিদাবাদের খড়গ্রামে ব্রাহ্মণী নদীর বাঁধ ভেঙে বিপত্তি। জলমগ্ন খড়গ্রামের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রাম। জলবন্দি হাজারখানেক মানুষ। গতকাল রাতে ভেঙে যায় ব্রাহ্মণী নদীর বাঁধ। পাশাপাশি, ফরাক্কা ব্যারেজের সমস্ত গেট খুলে দেওয়ায়, গঙ্গা, পদ্মা ও ভাগীরথীর জল ঢুকতে শুরু করেছে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে। ইতিমধ্যেই জলমগ্ন নিচু এলাকাগুলি। ভাগীরথীর জল ঢুকছে রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola