জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক খুন হওয়ার ৬ দিন পরও অধরা অভিযুক্তরা
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক খুন হওয়ার পর ৬ দিন কেটে গিয়েছে। এখন অধরা অভিযুক্তরা। রহস্যের জট খোলার চেষ্টায় এবার শিক্ষক বন্ধুপ্রকাশ পালের বন্ধু সৌভিক বণিকের বোলপুরের সীমান্ত পল্লির বাড়িতে সিআইডি ও পুলিশ। সূত্র সন্ধানে সৌভিকের স্ত্রীর খোঁজ চলছে। যদিও আর্থিক লেনদেন, নাকি পারিবারিক বিবাদের জেরে সপরিবারে খুন শিক্ষক, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
Tags :
Murshidabad