গঙ্গায় তলিয়ে গেছে ১০টি বাড়ি, ভাঙনের কবলে মুর্শিদাবাদের ফরাক্কার বিস্তীর্ণ এলাকা
souravp@abpnews.in | 20 Sep 2019 12:12 AM (IST)

ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে মুর্শিদাবাদের ফরাক্কার বিস্তীর্ণ এলাকা। ভাঙনের মুখে তিনটি গ্রাম। ইতিমধ্যেই গঙ্গায় তলিয়ে গেছে ১০টি বাড়ি। আতঙ্কে স্থানীয়রা। ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পুনর্বাসন ও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় কংগ্রেস বিধায়ক ও বিডিওর।