বহরমপুরে 'মাকে মারতে দেখে', বাবাকে 'কুপিয়ে খুন' করল ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Aug 2019 09:06 AM (IST)

মুর্শিদাবাদের বহরমপুরের সুঙ্গাই গ্রামে প্রৌঢ়কে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। মৃতের নাম সুকুমার হাজরা। স্থানীয় সূত্রে খবর, মত্ত অবস্থায় বাড়ি ফিরে প্রতিদিনই স্ত্রীকে মারধর করতেন বছর পঞ্চান্নর প্রৌঢ়। গতকালও একই ঘটনা ঘটে। অভিযোগ, মাকে মারতে দেখে, বাবার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ছেলে বিশ্বনাথ।উত্তেজনার বশে বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। বহরমপুর থানায় ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত পলাতক।