ডোমকলে গুলিবিদ্ধ দুই তৃণমূল সমর্থক অভিযোগ কংগ্রেস-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 May 2019 10:54 AM (IST)

মুর্শিদাবাদের ডোমকলের কুচিয়ামারায় গুলিবিদ্ধ দুই তৃণমূল সমর্থক। অভিযোগ কংগ্রেস-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে গ্রামে পুকুরের পাড়ে বসেছিলেন দুই তৃণমূল সমর্থক মন্টু শেখ ও মাসাদুল মণ্ডল। অভিযোগ, কংগ্রেস-আশ্রিত ৪-৫ জন দুষ্কৃতী এসে তাঁদের লক্ষ্য করে ছররা বন্দুক থেকে গুলি চালায়। গুলিবিদ্ধ দুই তৃণমূল সমর্থক মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। কংগ্রেসের দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা।