চাপড়ায় ডাকাতি, স্বর্ণ ব্যবসায়ীর গাড়িতে গুলি, ব্যাগ ছিনতাই, গ্রেফতার ১

নদিয়ার চাপড়া থানার সীমানগরে ডাকাতি। নৈহাটির স্বর্ণ ব্যবসায়ীর গাড়িতে গুলি। ব্যবসায়ীর থেকে ব্যাগ ছিনতাই। তাঁর গাড়ির চালককে অপহরণের অভিযোগ। লক্ষাধিক টাকার গয়না খোয়া গিয়েছে বলে দাবি ওই স্বর্ণ ব্যবসায়ী। গতকাল করিমপুর ও তেহট্টের কয়েকটি দোকানে গয়না ডেলিভারি দিয়ে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী রাজু ঘোষ। তাঁর অভিযোগ, সীমানগরের কাছে ৭-৮ জন দুষ্কৃতী গাড়ি ঘিরে ধরে হামলা চালায়। গাড়ি লক্ষ্য করে গুলি চালায় তাঁরা। গুলি গাড়ির উইন্ডস্ক্রিনে লাগে। অভিযোগ এর পরই ব্যবসায়ীর থেকে ব্যাগ ছিনতাই করে এবং চালককে অপহরণ করে চম্পট দেয় তাঁরা। তদন্তে নেমে হালিম শেখ নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola