নদিয়ার কল্যাণীতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, তৃণমূল কার্যালয় ভাঙচুর, গাড়ি, বাইকে আগুন
নদিয়ার কল্যাণীতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। গাড়ি, বাইক ভাঙচুর, আগুন, তৃণমূল কার্যালয় ভাঙচুর। বিজেপি কর্মীদের মারধরের পাল্টা অভিযোগ। তৃণমূলের দাবি, কল্যাণী পুরসভার ১ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের ওপর হামলার খবর পেয়ে আশপাশের এলাকা থেকে কয়েকজন তৃণমূল কর্মী গতকাল রাত ১২টা নাগাদ সেখানে যান। অভিযোগ, তারপরই তাঁদের ওপর চড়াও হয় বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মীদের মারধরের পাশাপাশি, তৃণমূল কার্যালয়ও ভাঙচুর করা হয়। বেশ কয়েকটি বাইক ও গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করায় জনরোষের শিকার হয়।
Tags :
Nadia