নবদ্বীপে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের, শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর

নবদ্বীপের স্বরূপগঞ্জে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। পিটিয়ে খুনের অভিযোগ পরিবারের। মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের। মৃতের নাম কৃষ্ণ দেবনাথ। বুধবার স্বরূপগঞ্জে একটি ক্লাবের সামনে তাঁকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রাই তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করে। পরে তাঁকে কলকাতার এনআরএসে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় তাঁর। এর পরই পরিবারের তরফে ৩ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। নদিয়া উত্তরের বিজেপি সভাপতি মহাদেব সরকারের অভিযোগ, খুনের নেপথ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। মত্ত অবস্থায় ইভটিজিং করায় এলাকাবাসীদের মার মৃত্যু। পাল্টা দাবি তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি হরিদাস দেবনাথের। ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলে জানিয়েছেন কৃষ্ণনগর পুলিশ জেলার এসপি।

JOIN US ON

Whatsapp
Telegram