নদিয়ার রানাঘাটে ২০ হাজার নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার, আটক এক, এই চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Feb 2019 12:06 PM (IST)

ভেজাল তেল, ভেজাল ঘিয়ের পর এবার নদিয়ার রানাঘাটে নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার। আটক এক। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রানাঘাটের বড়বাজার খেয়াঘাট লেনের একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। বাজেয়াপ্ত করে নকল নারকেল তেল, সুগন্ধি তেল, বডি অয়েল, ক্রিমসহ ২০ হাজার প্রসাধনী সামগ্রী।