শান্তিপুরের নৃসিংহপুর ঘাটে নদী পার হওয়ার সময় বার্জ থেকে ভাগীরথী নদীতে পড়ে গেল পণ্যবাহী লরি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jun 2019 11:06 AM (IST)

নদী পার হওয়ার সময়, বার্জ থেকে ভাগীরথী নদীতে পড়ে গেল পণ্যবাহী লরি। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের নৃসিংহপুর ঘাটে। আজ ভোরে পূর্ব বর্ধমানের কালনা থেকে শান্তিপুর যাচ্ছিল লরিটি। নৃসিংহপুর ঘাট থেকে ভাগীরথী পার হওয়ার সময়, বার্জ থেকে লরিটি পড়ে যায়। সাঁতরে পাড়ে ওঠেন চালক ও খালাসি। লরিটিকে তোলার কাজ শুরু হয়েছে