নেপথ্যে ত্রিকোণপ্রেম? হাঁসখালিতে প্রেমিকাকে 'খুন' করে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের
প্রেমিকাকে খুন করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ। গুরুতর জখম প্রেমিকও। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার মুড়াগাছা মিলননগর এলাকায়। ত্রিকোণ প্রেমের কারণে টানাপোড়েনের জেরেই এই ঘটনা, দাবি প্রেমিকের পরিবারের। পরিবারের দাবি, বছর চারেক আগে সহপাঠিনী রত্না মল্লিকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় আইটিআই পড়ুয়া ওই যুবকের। অভিযোগ, সম্প্রতি আরেক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রত্নার।
Tags :
Nadia