ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেহুঁশ করে ‘অপহরণের চেষ্টা’, বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ কিশোরের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Sep 2018 11:09 PM (IST)

ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেহুঁশ করে অপহরণের চেষ্টার অভিযোগ। অপহরণকারীদের হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ ছাত্রের। ঘটনাটি ঘটেছে নদিয়ার শিমুরালি স্টেশনে। থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।