নদিয়ার চাপড়ায় পণের জন্য ‘বধূ হত্যা’, গ্রেফতার অভিযুক্ত স্বামী
নদিয়ার চাপড়ার ছোট আন্দুলিয়া গ্রামে স্ত্রীকে খুনের অভিযোগ। আটক স্বামী। মৃতের নাম রেশমা বিবি। বছর আড়াই আগে কৃষ্ণনগরের বাসিন্দা রেশমার বিয়ে হয় চাপড়ার হোসেন শেখের সঙ্গে। বধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার দাবিতে শুরু হয় নির্যাতন। অভিযোগ, তার জেরে গতকাল রাতে রেশমার মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে স্বামী। রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে ফেলেই পালিয়ে যায় হোসেন। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ গিয়ে রেশমাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে, বছর তিরিশের ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
Tags :
Nadia