নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, খুনের ঘটনার আগেই সোশাল নেটওয়ার্কিং সাইট থেকে সমস্ত অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেয় অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Feb 2019 10:00 AM (IST)

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, খুনের ঘটনার আগেই সোশাল নেটওয়ার্কিং সাইট থেকে সমস্ত অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেয় অভিযুক্ত অভিজিৎ পুন্ডারি। পুলিশের দাবি, ধৃত দু’জন জেরায় জানিয়েছে, খুনের দিন অভিজিৎ মাঠেই ছিল। তারপর থেকেই তার খোঁজ মিলছে না। ঘটনাস্থল ফুলবাড়ি থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ভারত-বাংলাদেশের রামনগর-ছুটিপুর সীমান্ত। অভিযুক্ত এই পথ ধরে বাংলাদেশে গা ঢাকা দেওয়ার ছক কষতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এর জন্য বিএসএফের কাছে অভিজিতের ছবি পাঠানো হচ্ছে। যাতে সীমান্ত পার হওয়ার আগে সে ধরা পড়ে যায়।