এলাকা দখল করতেই নদীয়ায় খুন, দিলীপের বক্তব্যের পাল্টা ফিরহাদ
নদীয়ার বিধায়ক খুনের ঘটনায় বিজেপির জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে দিলীপ ঘোষ। তিনি বলেছেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে খুন হচ্ছে। মাটি ও বালি মাফিয়াদের মধ্যে টাকা নিয়ে ভাগ বাঁটোয়ারা নিয়ে বিবাদের জেরেই এই খুন হয়েছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই খুন হয়েছে এমনটাই অভিযোগ করেন তিনি। পাল্টা জবাব দিয়ে ফিরহাদ হাকিম বলেন, গুজরাটের খুনের রাজনীতি পশ্চিমবঙ্গে নিয়ে এসেছেন দিলীপ ঘোষরা। বালি মাফিয়া বা গোষ্ঠীদ্বন্দ নয়, এলাকা দখল করতেই খুন করেছে বিজেপি।
Tags :
Nadia