পুলওয়ামা হামলা: সকালে ফোন করে বাবার খোঁজ, দুপুরে জঙ্গি হানায় মৃত্যু তেহট্টের সিআরপি জওয়ান সুদীপ বিশ্বাসের

পুলওয়ামার জঙ্গি হামলায় নিহত জওয়ানদের মধ্যে রয়েছেন নদিয়ার পলাশিপাড়া থানার হাঁসপুকুরিয়া গ্রামের বাসিন্দা সুদীপ বিশ্বাস। পরিবার সূত্রে খবর, ৪ বছর আগে সিআরপিএফের যোগ দেন সুদীপ। প্রথম থেকেই শ্রীনগরে ছিলেন বছর সাতাশের ওই যুবক। মাসখানেক আগে পৌষ কালীপুজো উপলক্ষ্যে কুড়িদিনের ছুটিতে বাড়ি আসেন। ১৪ জানুয়ারি কর্মস্থলে ফিরে যান। গতকাল সকালে বাবাকে ফোন করে বাড়ির খবর জানতে চান। তারপর থেকেই যোগাযোগ করা যায়নি। জঙ্গি হানার খবর পাওয়ার পর উদ্বেগের মধ্যে সময় কাটছিল সুদীপের পরিবারের। আজ সকালে ফোন করে জানানো হয় দুঃসংবাদ। বাড়ির একমাত্র রোজগেরে সদস্য সুদীপ বাড়ির কাজে হাত দিয়েছিলেন। জানিয়েছিলেন এবার বিয়ে করবেন। পাত্রী দেখার কথাও বলেছিলেন মাকে। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola