নদিয়ার তৃণমূল বিধায়ক খুনের প্রতিবাদে রেল অবরোধ, ভোগান্তির শিকার যাত্রীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Feb 2019 11:39 AM (IST)

নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুনের প্রতিবাদে রেল অবরোধ। শিয়ালদা-গেদে শাখার ভায়না স্টেশনে রেল অবরোধ করেন তৃণমূল কর্মীরা। সকাল সোয়া ৯টা থেকে শুরু হয়েছে অবরোধ। ভোগান্তির শিকার যাত্রীরা।