ইসলামপুরে শ্যুটআউট, গুলিবিদ্ধ এক ব্যক্তি, গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2019 10:42 AM (IST)

এবার নদিয়ার তেহট্টের ইসলামপুরে শ্যুটআউট। গুলিবিদ্ধ এক ব্যক্তি। ঘটনায় গ্রেফতার ২। নির্মাণ শ্রমিক সনাতন হালদারের দাবি, গতকাল রাতে এক সঙ্গীকে নিয়ে তিনি সাইকেলে চড়ে টাকা আনতে যাচ্ছিলেন। অভিযোগ, সেসময় দুই দুষ্কৃতীদলের মধ্যে বচসা চলছিল। রাস্তার ধার থেকে ছুটে আসা গুলি সনাতনের হাতে লাগে। তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুষ্কৃতীদলের লড়াইয়ের কথা অস্বীকার করে পুলিশের দাবি, সনাতনের রিভলবার থেকেই গুলি চলে। তার জেরেই আহত হন ওই নির্মাণ শ্রমিক। সনাতনের অপরাধমূলক কাজকর্মের পুরনো রেকর্ড রয়েছে বলে পুলিশের দাবি।