তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক নদিয়ার রানাঘাট পুরসভায় কর্মীদের
তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক নদিয়ার রানাঘাট পুরসভায় কর্মীদের। বৃহস্পতিবার রানাঘাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য দফতরের তরফে শিশুদের টিকাকরণ কর্মসূচি ছিল। তৃণমূল কাউন্সিলর কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, স্বাস্থ্য কর্মীরা অনুপস্থিত ছিলেন। এর প্রতিবাদে তিনি পুরসভার স্বাস্থ্য দফতরে গিয়ে তালা ঝুলিয়ে দেন। পুর কর্মীদের অভিযোগ, তৃণমূল কাউন্সিলর স্বাস্থ্য দফতরে গিয়ে তাণ্ডব চালান। এর প্রেক্ষিতে গতকাল কালো ব্যাজ পরে কাজ করে প্রতিবাদ জানান পুর স্বাস্থ্য কর্মীরা। আজ সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। সামিল হয়েছেন পুরসভার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৬০০ জন কর্মী। এর জেরে পুর পরিষেবা ব্যাহত। দলীয় কাউন্সিলরের কাজের সমালোচনা করেছেন পুরপ্রধান পার্থসারথি চট্টোপাধ্যায়। এনিয়ে কাউন্সিলরদের বৈঠক ডাকা হয়েছে বলে তিনি জানিয়েছেন
Tags :
Nadia