ধানতলায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত উভয়পক্ষের ১০

নদিয়ার ধানতলার কেশাইপুর বাঁকাপাড়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ। আহত উভয়পক্ষের ১০। গতকাল রাতে হিজুলি রঘুনাথপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জয়প্রকাশ নস্করের বাড়ির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন কয়েকজন তৃণমূল কর্মী। অভিযোগ, সেইসময় তাঁদের ওপর হামলা চালায় বিজেপি কর্মীরা। এরপরই দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আহত হন উভয়পক্ষের ১০ জন। এদের মধ্যে এক তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির পাল্টা অভিযোগ, তৃণমূল প্রধানের বাড়ির সামনের মাঠে খেলাকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। প্রধানের নির্দেশে তৃণমূল কর্মীরাই তাঁদের ওপর হামলা চালিয়েছে বলে বিজেপির অভিযোগ। ধানতলা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola