নদিয়ায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, মুখে একাধিক আঘাতের চিহ্ন
নদিয়ার কল্যাণীর রথতলার যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। মৃতের নাম সুরেন্দ্র পর্বত। গতকাল বাড়ি থেকে বেরনোর পর বাড়ি ফেরেনি সুরেন্দ্র। রাস্তার পাশ থেকে উদ্ধার মৃতদেহ। মুখে একাধিক আঘাতের চিহ্ন। খুন করা হয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
Tags :
Nadia