পুর প্রধানের বিরুদ্ধে কাজ করতে না দেওয়ার অভিযোগে ব্যারাকপুর পুরসভার পুর পারিষদের ইস্তফা, খবর সূত্রের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jul 2019 10:28 AM (IST)

ব্যারাকপুর পুরসভার পুর পারিষদের ইস্তফা। পুর প্রধানের বিরুদ্ধে কাজ করতে না দেওয়ার অভিযোগে পদত্যাগপত্র, খবর সূত্রের। গতকালই ইস্তফা দেন ব্যারাকপুর পুরসভার আলো বিভাগের পুর পারিষদ শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, পুরপ্রধান উত্তম দাসের জন্য কাজ করতে না পারার হতাশা থেকে তিনি ইস্তফা দিচ্ছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। যদিও পুর পারিষদের দাবি, ব্যক্তিগত কারণে ইস্তফা। পুরপ্রধান উত্তম দাস জানিয়েছেন, এ ব্যাপারে দলের সঙ্গে প্রতিক্রিয়া জানাবেন।