রণক্ষেত্র ভাটপাড়া, নিহত ২, মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে ডাকা হল জরুরি বৈঠক, জারি হল ১৪৪ ধারা
থানা উদ্বোধনের দিনই রণক্ষেত্র ভাটপাড়া, নিহত ২। ভাটপাড়ায় দেড় ঘণ্টা ধরে গুলি-বোমার লড়াই, গুলিবিদ্ধ ৫। পুলিশের গুলিতেই মৃত্যু, অভিযোগ অর্জুন সিংহের। ‘ভাটপাড়া, জগদ্দলে জারি হচ্ছে ১৪৪ ধারা’। ভাটপাড়া যাচ্ছেন এডিজি দক্ষিণবঙ্গ: স্বরাষ্ট্রসচিব এডিজি দক্ষিণবঙ্গ সঞ্জয় সিংহ। বিশেষ দায়িত্ব নিয়ে ব্যারাকপুরে যাচ্ছেন এডিজি দক্ষিণবঙ্গ সঞ্জয় সিংহ।