ভাটপাড়ায় বোমাবাজিতে ২ তৃণমূল সমর্থকের মৃত্যু, আহত ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jun 2019 11:55 AM (IST)

সন্দেশখালিতে অশান্তির রেশ কাটতে না কাটতেই উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বোমাবাজিতে ২ তৃণমূল সমর্থকের মৃত্যু। আহত ৩। ঘটনাস্থলে মৃতদেহ আটকে বিক্ষোভ স্থানীয়দের। গ্রেফতার ৩। মৃতের নাম মহম্মদ হালিম। পরিবারের দাবি, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ আরও কয়েকজনের সঙ্গে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ওই তৃণমূল সমর্থক। অভিযোগ, তখনই বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় বছর পঞ্চান্নর হালিমের। বোমাবাজিতে আহত হন আরও ৩ জন। তাঁদের কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে মৃত্যু হয় আরেক তৃণমূল সমর্থক ৬০ বছরের মোক্তার আহমেদের। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ