ফের বোমাবাজি কাঁকিনাড়ার বিভিন্ন এলাকায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jul 2019 01:34 PM (IST)

সকালে বোমা উদ্ধারের পর ফের উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বোমাবাজি। বিভিন্ন এলাকায় বোমাবাজি চলছে। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে কাঁকিনাড়ার কাটাডাঙায় পরিত্যক্ত রেল আবাসনে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয় ৫০টি তাজা বোমা ও বোমা তৈরির মশলা। কে বা কারা বোমা মজুত করেছে, খতিয়ে দেখছে পুলিশ। এর আগে শনি ও রবিবার কাঁকিনাড়ার একাধিক এলাকায় বোমাবাজি হয়। হিংসা ও অশান্তির প্রতিবাদে আজ সকাল ৯টা থেকে ঘণ্টাদুয়েক কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ শুরু করেন স্থানীয়রা।