‘সব ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, যারা গুলি চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’ মন্তব্য অর্জুন সিংহের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Jun 2019 01:56 PM (IST)

ভাটপাড়াকাণ্ডে ব্যারাকপুর কমিশনারেট ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। নেতৃত্বে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ বিজেপির। আজ ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে এলাকায় শোকমিছিল করবে বিজেপি। অশান্তির নেপথ্যে রয়েছে বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূল নেতৃত্বের।