ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চান অর্জুন সিংহ, টিকিট না পাওয়ায় সন্তুষ্ট নন ভাটপাড়ার বিধায়ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Mar 2019 05:45 PM (IST)

ব্যারাকপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চান অর্জুন সিংহ। নবান্নে অর্জুনের সঙ্গে এদিন দীনেশ ত্রিবেদীকেও ডেকে পাঠান মমতা। দীনেশকে প্রার্থী করতে চেয়ে, অর্জূনকে প্রচারের মুখ্য দায়িত্ব দিয়েছেন তৃণমূলনেত্রী, এমনই সূত্রের খবর। ব্যারাকপুরের টিকিট না পাওয়ায় সন্তুষ্ট নন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ। ২-১ দিনেই তিনি সিদ্ধান্ত নিতে পারেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।