বেলঘরিয়ায় বিজেপি কর্মীকে মারধর ও বিজেপির মণ্ডল সভাপতিকে খুনের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
souravp@abpnews.in | 22 Jul 2019 09:42 PM (IST)

বেলঘরিয়ার প্রফুল্লনগরে বিজেপি কর্মীকে মারধর ও বিজেপির মণ্ডল সভাপতিকে খুনের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে জয় শ্রীরাম স্লোগান দিয়ে বেলঘরিয়া থানার সামনে বিক্ষোভ বিজেপির। ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে পাল্টা দাবি তৃণমূলের।