বনহুগলিতে বিজেপি নেতাকে রড দিয়ে মারধর, দলীয় পতাকা লাগানোয় বিজেপি কর্মীর ওপর হামলা, অভিযুক্ত তৃণমূল
souravp@abpnews.in | 22 Jul 2019 09:46 PM (IST)

বরানগর থানার অন্তর্গত দুই জায়গায় আক্রান্ত বিজেপি। বনহুগলিতে বিজেপি নেতাকে রড দিয়ে মারধর, গোপাললাল ঠাকুর রোডে দলীয় পতাকা লাগানোয় বিজেপি কর্মীর ওপর হামলার অভিযোগ। দু’টি ঘটনাতেই অভিযুক্ত তৃণমূল। যদিও, শাসক দল জোড়া অভিযোগ অস্বীকার করেছে।