রয়েছে চাপা আতঙ্ক, ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভাটপাড়া-কাঁকিনাড়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jun 2019 05:03 PM (IST)

ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া-কাঁকিনাড়া। তবে এখনও আতঙ্ক তাড়া করে ফিরছে স্থানীয় বাসিন্দাদের। অনেকেই এলাকাছাড়া। গতকাল বিকেলে এলাকার বাসিন্দাদের নিয়ে বৈঠক করে ভাটপাড়া থানার পুলিশ। উপস্থিত ছিলেন ব্যারাকপুর কমিশনারেটের পদস্থ কর্তারাও। এরপর সন্ধেয় ঘোষ পাড়া রোড ধরে ভাটপাড়া, কাঁকিনাড়া বাজার এলাকায় মাইক নিয়ে প্রচার করে পুলিশ। ঘরছাড়াদের এলাকায় ফেরার আবেদন জানানো হয়। দোকান খোলার জন্য ব্যবসায়ীদের আশ্বস্ত করে পুলিশ। গতকাল পুলিশের পক্ষ থেকে স্কুল খোলারও আবেদন জানানো হয়।