ভাটপাড়া পুরসভার নিয়ম রক্ষার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে চাপানউতোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2019 10:54 AM (IST)

আজ উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার নিয়ম রক্ষার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেই চাপানউতোর। গতকাল দলীয় নেতৃত্বকে কাঠগড়ায় তোলেন পুরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সোমনাথ তালুকদার। তাঁর অভিযোগ, গত ৮ এপ্রিল অর্জুন সিংহকে অপসারণের পরই চেয়ারম্যান নির্বাচন নিয়ে বৈঠক ডাকা প্রয়োজন ছিল। তাহলে ভাটপাড়া পুরসভা দখলে রাখা সম্ভব হত। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তা সম্ভব কিনা, তা নিয়েই প্রশ্ন। পুরসভার চেয়ারম্যানের অভিযোগ মূলতঃ নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের বিরুদ্ধে। অন্যদিকে, পুর চেয়ারম্যানের অভিযোগ কার্যত নস্যাৎ করে পার্থ ভৌমিকের দাবি, প্রশাসনিক জটিলতার কারণে আগে বৈঠক ডাকা সম্ভব হয়নি।