মতুয়া মহাসঙ্ঘের অনুষ্ঠানে ঢুকতে বাধা পেয়ে ক্ষুব্ধ সব্যসাচী দত্ত, ভুল বোঝাবুঝি, দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Nov 2018 06:15 PM (IST)

উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে মতুয়া মহাসঙ্ঘের প্রধান উপদেষ্টা বীণাপাণিদেবীর শততম জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও ঢুকতে পারলেন না সব্যসাচী দত্ত। ক্ষুব্ধ বিধাননগর পুরসভার মেয়র। সামান্য ভুল বোঝাবুঝি, ব্যাখ্যা জ্যোতিপ্রিয় মল্লিকের।