ধর্ষণের অভিযোগে গ্রেফতার উত্তর ২৪ পরগনার আমডাঙার বিজেপি জয়ী প্রার্থী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Aug 2018 05:10 PM (IST)

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি জয়ী প্রার্থী। বারাসাতে সিপিএমের জেলা কার্যালয় থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে দাবি পুলিশের। উত্তর ২৪ পরগনার আমডাঙা গোদাই গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী অলোক কাহার। ২৯ অগাস্ট গোদাই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। তার আগে দলীয় প্রার্থী গ্রেফতারে চক্রান্তের অভিযোগ তুলেছে বিজেপি। এদিকে, তাঁদের পার্টি অফিস থেকে কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি সিপিএমের।