বরানগর থানা এলাকায় বিজেপি নেতা ও কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Jul 2019 11:09 AM (IST)

বরানগর থানা এলাকার দুটি জায়গায় বিজেপি নেতা ও কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি যুব মোর্চার সভাপতি দুলাল সরকারের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই প্রাণনাশের হুমকি দিচ্ছিল তৃণমূল-আশ্রিত দুষ্কৃতীরা। গতকাল সন্ধেয় বনহুগলিতে একটি আবাসনের সামনে লাঠি, ধারাল অস্ত্র নিয়ে বিজেপি নেতার উপর হামলা চালায় তারা, বেধড়ক মারধর করে। বিজেপির অভিযোগ, গোপাললাল ঠাকুর রোডে তৃণমূল কর্মীরা বিজেপির শ্রমিক সংগঠনের পতাকা ছিঁড়ে দেয়। প্রতিবাদ করায়, বিজেপি কর্মী রাজা দাসকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতার দাবি, মদ্যপান করে অশান্তি করায়, জনরোষের জেরে এই ঘটনা।