ভাটপাড়ার গোলঘর এলাকায় বোমাবাজির অভিযোগ, গ্রেফতার ৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jul 2019 11:36 AM (IST)

ভাটপাড়ার গোলঘর এলাকায় বোমাবাজির অভিযোগ। গ্রেফতার ৩। গতকাল সকালে রণক্ষেত্রের চেহারা নেয় কাঁকিনাড়া-ভাটপাড়া এলাকা। দেদার বোমাবাজি হয়। রাতে ভাটপাড়ার গোলঘরের কেবিন রোডে বোমাবাজি হয় বলে অভিযোগ স্থানীয়দের। বোমা ছুড়ে পালানোর সময় ৩ দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলেন তাঁরা। ৩ জনকে পরে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ। গতকাল ভাটপাড়া পুরসভার মাতৃসদনেও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বাইরে বোমাবাজি, ভিতরে ভাঙচুর করা হয়। হাসপাতালের কর্মীদেরও দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। আতঙ্কিত রোগীরা আজ হাসপাতাল ছাড়তে শুরু করেছেন।