কাঁচরাপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, ঘটনাস্থলে যায় বীজপুর থানার পুলিশ

উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। অভিযোগ, গতকাল রাতে সিরাজ মণ্ডল রোডে বিজেপি কর্মী তাপস ঘোষের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। রাতেই ঘটনাস্থলে যায় বীজপুর থানার পুলিশ। কারা, কী কারণে বোমা ছুড়ল, তা এখনও ধোঁয়াশা। 

JOIN US ON

Whatsapp
Telegram