আজ বনগাঁ পুরসভায় আস্থা ভোট, বারাসাতের জেলাশাসকের দফতরে কড়া নিরাপত্তা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Sep 2019 11:07 AM (IST)

হাইকোর্টের নির্দেশে আজ বনগাঁ পুরসভায় আস্থা ভোট। বারাসাতের জেলাশাসকের দফতরে ভোটাভুটির প্রস্তুতি শুরু হয়েছে। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এমনকি সাংবাদিকদেরও প্রবেশাধিকার নেই। এর আগে ১৬ জুলাই আস্থা ভোটের দিন তুলকালাম বাধে বনগাঁ পুরসভার সামনে। জল গড়ায় আদালত পর্যন্ত।