গোবরডাঙা পুরসভায় স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, ইটবৃষ্টি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jul 2019 11:01 PM (IST)

আসানসোলের পর উত্তর ২৪ পরগনার গোবরডাঙা। পুরসভায় বিজেপির স্মারকলিপি দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র এলাকা। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। ইটবৃষ্টি। ইটের ঘায়ে আহত এক পুলিশ কর্মী।