হাবড়ায় ডেঙ্গি আতঙ্ক, ইতিমধ্যে অন্তত ১০ জনের মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2019 12:51 PM (IST)

উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আতঙ্ক। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি ৯৮ জন ডেঙ্গি আক্রান্ত। হাসপাতাল সূত্রে খবর, প্রতিদিনই জ্বরে আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই মরশুমে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। হাবড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান জানিয়েছেন, ডেঙ্গি আক্রান্ত হয়ে ইতিমধ্যে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র। সেখানে ডেঙ্গি আক্রান্তদের জন্য রক্ত পরীক্ষার বিশেষ ব্যবস্থা রয়েছে।