রিফিলিং সেন্টারের আড়ালে বেআইনি সিলিন্ডার বিক্রির চক্র, গ্রেফতার মালিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2018 10:21 PM (IST)

রিফিলিং সেন্টারের আড়ালে বেআইনি সিলিন্ডার বিক্রির চক্র। কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পের সিলিন্ডার মজুতের অভিযোগ। বেআইনিভাবে মজুত রেখে চড়া দামে বিক্রির অভিযোগ। মিষ্টির দোকান ও রেস্তোঁরায় সরবরাহের অভিযোগ। গাইঘাটা থানার ঠাকুরনগরে বাবুপাড়ার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। উদ্ধার প্রচুর সিলিন্ডার, গ্যাস ওভেন। গ্রেফতার মালিক।