দমদম ক্যান্টনমেন্ট বাজারে মিটার বক্সে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2019 11:09 AM (IST)

দমদম ক্যান্টনমেন্ট বাজারে মিটার বক্সে আগুন। ভস্মীভূত ২টি দোকান। আরেকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত। আজ ভোর ৪টে নাগাদ আগুন লাগে। দাউদাউ করে জ্বলে ওঠে বাজারের মিটার ঘর। দ্রুত তা ছড়িয়ে পড়ে। দমকলের ৪টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চারশোরও বেশি দোকানের মিটার পুড়ে গিয়েছে বলে প্রাথমিক অনুমান। ব্যবসায়ীদের অভিযোগ, দমদম পুরসভাকে বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা নিয়ে বারবার জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। এনিয়ে দমদম পুরসভার কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। শর্ট সার্কিট থেকে বাজারের মিটার বক্সে আগুন লাগে বলে দমকলের প্রাথমিক অনুমান