উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা আদালতে আগুন, ভস্মীভূত গুরুত্বপূর্ণ নথি, বাউন্স চেক ও কম্পিউটার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jan 2019 04:27 PM (IST)

উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা আদালতে আগুন। ভস্মীভূত গুরুত্বপূর্ণ নথি, বাউন্স চেক ও কম্পিউটার। ভোর ৫টে নাগাদ প্রথম অতিরিক্ত বিচার বিভাগীয় আদালতের বিচারপতি অনিতা তামাঙ্গের এজলাসে আগুন লাগে। দ্রুত ছড়িয়ে আগুন। দমকল আসার আগেই পুড়ে যায় বহু গুরুত্বপূর্ণ নথি, একাধিক বাউন্স চেক ও ২টি কম্পিউটার। দমকলের একটি ইঞ্জিনের ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন নয়, দাবি বিদ্যুৎ দফতরের। কীভাবে আগুন, খতিয়ে দেখছে পুলিশ।